বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পুঁজিবাজারে লেনদেনে খরা অব্যাহত

Share Biz News Share Biz News
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬.১:৪৩ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, পুঁজিবাজার, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
দরকার শক্তিশালী নিয়ন্ত্রণ সংস্থা  ও সরকারের কঠোর নজরদারি
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : রোজার শুরুতে দেশের পুঁজিবাজারে লেনদেনে খরা অব্যাহত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস লেনদেন ১ হাজার কোটি টাকার বেশি হলেও সপ্তাহের শেষ দুই কার্যদিবস লেনদেন কমে দাঁড়িয়েছে ৫০০ কোটির ঘরে। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৪০ শতাংশ।

মূলত নির্বাচন-পূর্ববর্তী দুই কার্যদিবস ও পরবর্তী এক কার্যদিবসে শেয়ারে যে মুনাফা সঞ্চয় হয়েছে, তা তুলে নিতে শেষ চারদিন বিক্রি বাড়ানোর চাপ দেখা গেছে। এই সময় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিলেও নতুন করে আর বিনিয়োগ করেনি। যে কারণে পুঁজিবাজারে ধারাবাহিকভাবে লেনদেন কমছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা সূচক কখনও উত্থান, আবার কখনও পতনে মোড় নিলেও দুপুর ১২টার পর থেকে টানা পতন দেখা যায়। ওই সময়ে শেয়ার ক্রয়ের তুলনায় বিক্রয়ের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এতে অধিকাংশ শেয়ারে দরপতন হওয়ার পাশাপাশি সূচকও নিম্নমুখী হয়ে পড়ে। দিনশেষে মাত্র ৪৬টি শেয়ার ও ইউনিট দাম বাড়ানোর তালিকায় নাম লেখাতে সক্ষম হলেও দাম কমার তালিকায় রয়েছে ৩১৩টি। আর ৩৩টির দাম দিনশেষে অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ার কারণে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ২ হাজার ৯৮ পয়েন্টে নেমে গেছে।

পুঁজিবাজার-সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের একটি অংশের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বিক্রির চাপে এই দরপতন হয়েছে। ভোটের আগে দুদিন এবং ভোটের পরের প্রথম কার্যদিবস শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল। টানা তিন কার্যদিবসের উত্থানে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বেশ বেড়ে যায়। বিনিয়োগকারীদের একটি অংশ এই সুযোগে মুনাফা তুলে নিতে আজও শেয়ার বিক্রির চাপ বাড়িয়েছে। এ কারণে বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে।

এদিকে সবকটি মূল্য সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ দিনের ব্যবধানে বড় অঙ্কে কমে গিয়েছে। এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ৫৬০ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৩৫ কোটি ৭৮ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৭৫ কোটি

৭৮ লাখ টাকা বা ৪০ দশমিক ১৫ শতাংশ। গত রোব, সোম ও মঙ্গলবার ডিএসইতে যথাক্রমে ১ হাজার ২৭৫ কোটি ১০ লাখ, ১ হাজার ২৫৭ কোটি ৪ লাখ এবং ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকা লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮২ প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৩টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ১১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২১ কোটি ৯৭ লাখ টাকা।

বাজার পর্যালোচনা করে দেখো যায়, লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলোÑব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডা., ঢাকা ব্যাংক, সায়হাম কটন, প্রগতি লাইফ ইন্সু, ওরিয়ন ইনফিউশন, রহিমা ফুড, মুন্নু ফেব্রিকস ওসিটি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলোÑরহিমা ফুড, আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ড মি. ফা-১, মার্কেন্টাইল ইন্স, এপেক্স স্পিনিং, বিডি থাইফুড, ইসলামী ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মা, অলিম্পিক ইন্ডা বিডি থাই ও ব্র্যাক ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, সুহƒদ ইন্ডা, এনবিএল, এপোলো ইস্পাত, এক্সিম ১ম মি. ফা., বিআইএফসি, টুংহাই নিটিং ও ফনিক্স ফাইন্যান্স।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রমজানে সাদা চিনি বর্জন করুন

Next Post

এক দিনে খেজুরের দাম কেজিতে বাড়ল ৫০ টাকা

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

সম্পাদকীয়

ক্রীড়াঙ্গনে বাধা পেরিয়ে বিশ্বজয় বাংলাদেশের অদম্য নারীদের

সম্পাদকীয়

লিগ্যাল এইড হয়ে উঠেছে অসহায়দের ভরসাস্থল

Next Post

এক দিনে খেজুরের দাম কেজিতে বাড়ল ৫০ টাকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যায়বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : প্রধানমন্ত্রী

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

পারমাণবিক যুগে বাংলাদেশ

পারমাণবিক যুগে বাংলাদেশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET