মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩ | ৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের দলে থাকবেন হার্দিক-অভিষেক?

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫.৫:০০ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের দলে থাকবেন হার্দিক-অভিষেক?
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : এশিয়া কাপ ২০২৫ ফাইনালের আগে ভারতীয় শিবিরে হালকা দুশ্চিন্তা তৈরি করেছিলো হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মার ইনজুরি। তবে দলের বোলিং কোচ মর্নে মর্কেল আশ্বস্ত করেছেন, দুজনকেই পর্যবেক্ষণে রাখা হবে এবং বড় কোনো সমস্যা নেই।

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাত্র এক ওভার বল করার পরই বাঁ হ্যামস্ট্রিংয়ে হাত দিয়ে মাঠ ছাড়েন হার্দিক। ওই এক ওভারেই তিনি কুশল মেন্ডিসকে শূন্য রানে ফিরিয়ে দেন, কিন্তু এরপর আর মাঠে নামেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মর্কেল বলেন, “হার্দিকের ক্র্যাম্প হয়েছিল। আজ রাত ও আগামীকাল সকালে ওকে আবার দেখা হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।”

অন্যদিকে নবম ওভারে দৌড়ানোর সময় ডান উরুতে ব্যথা অনুভব করেন অভিষেক শর্মা। পরের ওভারেই মাঠ ছাড়তে হয় তাকে। চিকিৎসকরা বরফ ও পিকল জুস দিয়ে তার ক্র্যাম্প কমানোর চেষ্টা করেন। ইনিংসের বাকি সময় মাঠে ফেরেননি তিনি। তাদের অনুপস্থিতিতে রিঙ্কু সিং, শিভম দুবে ও জিতেশ শর্মা পালা করে ফিল্ডিং করেন। তিলক ভার্মাও একবার মাঠ ছাড়লেও পরে হাইড্রেশন ব্রেকের পর ফিরে আসেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সুপার ওভারে গড়ানোয় ভারতের খেলোয়াড়দের পুনরুদ্ধারের সময় কম। তাই বাড়তি অনুশীলন নয়, বিশ্রামকেই অগ্রাধিকার দিচ্ছে দল। মর্কেল বলেন, “খেলোয়াড়দের জন্য এখন সবচেয়ে জরুরি হলো বিশ্রাম। ম্যাচ শেষ হতেই আইস বাথ শুরু হয়েছে। ভালো ঘুমই সবচেয়ে ভালো রিকভারি।” তিনি আরো যোগ করেন, “প্রত্যেকের জন্য আলাদা পুল সেশন ও ম্যাসাজের ব্যবস্থা থাকবে। এরপর মানসিকভাবে প্রস্তুত হতে হবে বড় লড়াইয়ের জন্য। দ্রুত ফিরে আসতে হচ্ছে, তাই বুদ্ধিমত্তার সঙ্গে সামলানোই মূল চাবিকাঠি। কোনো ধরনের ট্রেনিং হবে না।”

তরুণ বোলার আর্শদীপ সিং ও হর্ষিত রানাকে নিয়েও প্রশ্ন উঠেছিলো। শ্রীলঙ্কার বিপক্ষে দুজনে মিলে ৮ ওভারে ১০০ রান দিয়েছিলেন। তবে সুপার ওভারে দারুণ বোলিং করে ভারতকে জয় এনে দেন আর্শদীপ। মর্কেল বলেন, “আমাদের দলে অজুহাতের সংস্কৃতি নেই। যারা নেটে যেমন মনোযোগ দিয়ে কাজ করে, মাঠেও আমরা সেই পারফরম্যান্স আশা করি। হ্যাঁ, ম্যাচ খেলার অভিজ্ঞতা একটা বড় বিষয়। নেটে যত ওভারই বোলিং করো, আসল জায়গা হলো ম্যাচ।”

তিনি আরও বলেন, “এখন হয়তো ওদের ফল আসছে না, কিন্তু দল জিতছে। এরা সবাই এক্স-ফ্যাক্টর প্লেয়ার, ম্যাচ জেতানোর মতো যোগ্যতা রাখে।”

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আরএমপি’র জরিমানা আদায়

Next Post

বিরল কালো পোয়া ধরা পড়লো বঙ্গোপসাগরে, বিক্রি ৮০ হাজারে

Related Posts

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
স্পোর্টস

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের
স্পোর্টস

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি
স্পোর্টস

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি

Next Post
বিরল কালো পোয়া ধরা পড়লো বঙ্গোপসাগরে, বিক্রি ৮০ হাজারে

বিরল কালো পোয়া ধরা পড়লো বঙ্গোপসাগরে, বিক্রি ৮০ হাজারে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নদী-নালা সচল মানেই অর্থনীতির প্রবাহ সচল

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET