মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩ | ৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিরল কালো পোয়া ধরা পড়লো বঙ্গোপসাগরে, বিক্রি ৮০ হাজারে

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫.৫:১৩ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিরল কালো পোয়া ধরা পড়লো বঙ্গোপসাগরে, বিক্রি ৮০ হাজারে
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি পটুয়াখালি : পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কালো পোয়া মাছ, যা স্থানীয়ভাবে ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাছটি বন্দরের মেসার্স জাবের ফিসে আনা হলে নিলামের মাধ্যমে ৮০ হাজার টাকায় বিক্রি হয়। ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটির প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ১৬ হাজার টাকা। সচরাচর এ মাছ জেলেদের জালে ধরা পড়ে না বলে খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় জমে যায়।

স্থানীয় সূত্র জানা যায়, ‘ফ্রেশ ফিস কুয়াকাটার মালিক পি.এম. মুসা নিলামে মাছটি কিনে নেন। তিনি মাছটি রপ্তানির প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এর আগেও গত বুধবার একই আড়ত থেকে ৪ কেজি ৫০০ গ্রাম ওজনের আরেকটি কালো পোয়া তিনি ৭২ হাজার টাকায় কিনেছিলেন।

স্থানীয় জেলেদের কাছে মাছটি দাঁতিনা নামেও পরিচিত। আন্তর্জাতিক বাজারে এ মাছের বায়ুথলির (এয়ার ব্লাডার) ব্যাপক চাহিদা রয়েছে, যা মূলত চীনা ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়।

ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার উদ্দিন বলেন, সাধারণত এদের দৈর্ঘ্য ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার এবং ওজন ১০-২৫ কেজি হয়ে থাকে। বিরল হলেও কখনও কখনও বঙ্গোপসাগরের কক্সবাজার, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে ধরা পড়ে। এরা সমুদ্রের কাদামাটি বা বালুময় তলদেশে বসবাস করে এবং ছোট মাছ ও চিংড়ি খেয়ে জীবনধারণ করে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, কালো পোয়াকে ব্ল্যাক স্পটেড ক্রোকারও বলা হয়। সাম্প্রতিক সময়ে জেলেদের জালে দু’টি মাছ ধরা পড়েছে, যা অত্যন্ত ইতিবাচক খবর। এর এয়ার ব্লাডার বিদেশি বাজারে দারুণ মূল্যবান হওয়ায় মাছটির দামও অনেক বেশি।

তিনি আরো বলেন, সামুদ্রিক মাছ আহরণের সাম্প্রতিক ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলেই এখন জেলেরা বেশি মাছ পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের দলে থাকবেন হার্দিক-অভিষেক?

Next Post

কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

Related Posts

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স
সারা বাংলা

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

হম্মদপুরে মাদকবিরোধী অভিযানে এক যুবকের মৃত্যু : হত্যার অভিযোগ
সারা বাংলা

হম্মদপুরে মাদকবিরোধী অভিযানে এক যুবকের মৃত্যু : হত্যার অভিযোগ

Next Post
কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নদী-নালা সচল মানেই অর্থনীতির প্রবাহ সচল

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET