বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বৈঠক করবেন ট্রাম্প ও শি জিনপিং, বাণিজ্যচুক্তির কাঠামো তৈরি

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বৈঠক করবেন ট্রাম্প ও শি জিনপিং, বাণিজ্যচুক্তির কাঠামো তৈরি
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : পারস্পরিক বিরোধ আমলে নিয়ে বাণিজ্যচুক্তির কাঠামোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন চীন ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা। চলতি সপ্তাহের শেষভাগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করবেন। সে বৈঠকে এ দুই নেতাই কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। খবর রয়টার্স

এ কাঠামো চূড়ান্ত হলে চীনের পণ্যে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে শুল্ক বাড়াবে না। অন্যদিকে চীন বিরল খনিজ ধাতু রপ্তানির বিষয়ে যে বিধিনিষেধ জারি করেছিল তা-ও সাময়িকভাবে স্থগিত হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চলমান আসিয়ান সম্মেলনের মধ্যে যে আলোচনা হয়েছে, তাতে আগামী ১ নভেম্বর থেকে চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের যে শতভাগ অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা, তা স্থগিত হয়েছে। সেই সঙ্গে তার আশা, চীন চৌম্বক পদার্থসহ বিরল খনিজ রপ্তানিতে যে লাইসেন্স নেয়ার প্রথা চালু করেছে, তা বাস্তবায়নের মেয়াদ অন্তত এক বছর পিছিয়ে যাবে। তবে এ আলোচনার বিষয়ে চীনের সরকারি কর্মকর্তারা কিছুটা সতর্ক। ফলে তারা এখন পর্যন্ত বৈঠকের বিষয়ে কিছু জানাননি।

দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সামিটের মধ্যে আগামীকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করবেন। বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয়। কেননা, হোয়াইট হাউস বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালেও চীন এখনও তা নিশ্চিত করেনি।

মার্কিন ও চীনা কর্মকর্তাদের বৈঠকের পর মার্কিন অর্থমন্ত্রী বলেন, শীর্ষ নেতাদের বৈঠকের কাঠামো তৈরিতে তারা সফল হয়েছেন। এ বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, চীনের সহকারী প্রধানমন্ত্রী হে লিফেং ও শীর্ষ বাণিজ্য প্রতিনিধি লি চেংগ্যাং। গত মে মাসের পর এটা ছিল তাদের পঞ্চম সরাসরি বৈঠক।

বেসেন্টের আশা, চীনের সঙ্গে শুল্কবিরতি চুক্তির মেয়াদ ১০ নভেম্বরের পরও বাড়বে। একই সঙ্গে চীন আবারও বিপুল পরিমাণ মার্কিন সয়াবিন কিনতে শুরু করবে; যদিও সেপ্টেম্বর মাসে তারা যুক্তরাষ্ট্রের সয়াবিন কেনেনি। গত মাসে চীন মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন আমদানি করেছে।

বেসেন্ট এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, চুক্তির শর্তগুলো মার্কিন সয়াবিন চাষিদের জন্য আশাব্যঞ্জক হবে, অন্তত আগামী কয়েক মৌসুমের জন্য।

এদিকে জেমিস গ্রিয়ার ‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে বলেন, উভয় পক্ষই সাময়িকভাবে কিছু শাস্তিমূলক পদক্ষেপ স্থগিত করতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র কীভাবে চীনের বিরল খনিজ ধাতু আরও বেশি করে পেতে পারে, তার পথ বাতলানো হয়েছে। সেই সঙ্গে চীনের বাজারে মার্কিন পণ্যের বিক্রি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর পদ্ধতিও চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে আসিয়ান শীর্ষ সম্মেলনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হবে। তিনি বলেন, ‘এ বৈঠকের বিষয়ে আমরা একমত হয়েছি।’ শি জিনপিংয়ের সঙ্গে সয়াবিন কেনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। এমনকি তাইওয়ান ও হংকংয়ের কারাবন্দি বৃহৎ মিডিয়া ব্যবসায়ী জিমি লাইয়ের মুক্তির বিষয়েও আলোচনা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জানুয়ারির পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতি যুক্তরাষ্ট্রে

Next Post

জুয়ার ফাঁদে সর্বস্বান্ত তরুণ সমাজ

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

সম্পাদকীয়

ক্রীড়াঙ্গনে বাধা পেরিয়ে বিশ্বজয় বাংলাদেশের অদম্য নারীদের

সম্পাদকীয়

লিগ্যাল এইড হয়ে উঠেছে অসহায়দের ভরসাস্থল

Next Post

জুয়ার ফাঁদে সর্বস্বান্ত তরুণ সমাজ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যায়বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : প্রধানমন্ত্রী

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

পারমাণবিক যুগে বাংলাদেশ

পারমাণবিক যুগে বাংলাদেশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET