সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | ১০ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শিল্প কারখানায় লোডশেডিং কমিয়ে আনুন

Share Biz News Share Biz News
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬.১২:৩২ পূর্বাহ্ণ
বিভাগ - সম্পাদকীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের অন্যতম শক্তিশালী উপখাত নিটশিল্প আজ এক গভীর সংকটের মুখোমুখি। জ্বালানি তেলের ঘাটতি এবং দীর্ঘস্থায়ী লোডশেডিং উৎপাদন ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে। এর সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন, রপ্তানি এবং সামগ্রিক অর্থনীতিতে।
বিএকেএমইএর তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা, কোথাও কোথাও তারও বেশি সময় বিদ্যুৎ থাকে না। ফলে কারখানাগুলো তাদের নির্ধারিত উৎপাদন সময় বজায় রাখতে পারছে না। বিশেষ করে ভালুকা, শ্রীপুর ও রাজেন্দ্রপুরের মতো পল্লী বিদ্যুৎনির্ভর শিল্প এলাকায় পরিস্থিতি আরও নাজুক। যেখানে একটি কারখানা দৈনিক ১০ ঘণ্টা উৎপাদন চালানোর কথা, সেখানে বিদ্যুৎ সংকটে সেই লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে পড়ছে। এই পরিস্থিতির কারণে বহু কারখানা এখন মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। এর ফলে শুধু উৎপাদনই কমছে না, রপ্তানি আয়ও ক্রমাগত হ্রাস পাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, পূর্ণ সক্ষমতায় উৎপাদন সম্ভব হলে এ খাত থেকে বছরে ৫০ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় অর্জন করা যেত।
অন্যদিকে, উৎপাদন ব্যয় বেড়ে গেলেও আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ন্যায্যমূল্য আদায় করা যাচ্ছে না। বিদেশি সংস্থাগুলো শ্রম অধিকার ও পরিবেশগত মানদণ্ড নিয়ে কঠোর নজরদারি চালালেও পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করার ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। ফলে উদ্যোক্তারা একপ্রকার দ্বৈত চাপে পড়েছেনÑ একদিকে বাড়তি খরচ, অন্যদিকে কম আয়ের বাস্তবতা।
এই সংকট কেবল একটি শিল্প খাতের সমস্যা নয়; এটি দেশের অর্থনীতির জন্যও একটি বড় সতর্ক সংকেত। তৈরি পোশাক খাত বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। সেই খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ যদি ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ে, তবে এর প্রভাব পড়বে কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর। অতএব, এই পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বাস্তবভিত্তিক চিন্তা করলে বোঝা যায়, বর্তমান পরিস্থিতিতে লোডশেডিং থেকে একেবারে বের হওয়ার সুযোগ নেই। কিন্তু সরকার আন্তরিক হলে নানা কৌশলে শিল্প কারখানায় লোডশেডিং কমিয়ে আনা যায়। সেক্ষেত্রে সরকারকে এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। শিল্প কারখানাগুলোকে যেকোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে।
কারখানাকে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করা, বিদ্যুৎ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং শিল্পবান্ধব নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ জোরদার করতে হবে।
নিট শিল্পকে টিকিয়ে রাখা মানে শুধু একটি খাতকে রক্ষা করা নয়, বরং দেশের অর্থনীতির মেরুদণ্ডকে সুরক্ষিত রাখা। এখন দেখার বিষয়Ñ এই সংকট মোকাবিলায় কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। মনে রাখতে তৈরি পোশাক শিল্প আমাদের দেশের অর্থনীতির ভিত্তিগুলোর মধ্যে অন্যতম। তাই তৈরি পোশাকসহ সংশ্লিষ্ট শিল্পকারখানা যাতে লোডশেডিং থেকে বেরিয়ে আসতে পারে সে বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ

Next Post

জ্বালানি ও সিন্ডিকেটে বাড়ছে সংকট

Related Posts

সম্পাদকীয়

মাঠ পার্কগুলোকে জনবান্ধব করে গড়ে তোলা হোক

সম্পাদকীয়

জ্বালানি ও সিন্ডিকেটে বাড়ছে সংকট

সম্পাদকীয়

তীব্র তাপপ্রবাহ রক্ষা কৌশল বনাম লোডশেডিং

Next Post

জ্বালানি ও সিন্ডিকেটে বাড়ছে সংকট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এসিআই গ্রুপ: ব্রিটিশ রসায়ন থেকে বাংলাদেশের কৃষি মেরুদণ্ডে

এসিআই গ্রুপ: ব্রিটিশ রসায়ন থেকে বাংলাদেশের কৃষি মেরুদণ্ডে

সংকটে ব্যবসা ও কৃষি অর্থনীতি

সংকটে ব্যবসা ও কৃষি অর্থনীতি

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

সাড়ে ১৩ হাজর কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

সাড়ে ১৩ হাজর কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

বিমার উত্থানে বেড়েছে সূচক ও লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET