শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শুধু এশিয়া না, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিতে চাই: ঋতুপর্ণা চাকমা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ৭ জুলাই ২০২৫.১২:১৬ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
শুধু এশিয়া না, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিতে চাই: ঋতুপর্ণা চাকমা
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল বাহরাইন, মিয়ানমার আর তুর্কমেনিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। আর এই সাফল্যের বড় নায়িকা ঋতুপর্ণা চাকমা, তিন ম্যাচে ৫ গোল করে দলকে এনে দিয়েছেন ইতিহাস। রোববার দিবাগত রাতে ইতিহাস গড়া নারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানেই ঋতুপর্ণা বলেন, তাদের লক্ষ্য শুধু এশিয়ায় আটকে নেই। বিশ্ব ফুটবলেও বাংলাদেশের পতাকা ওড়াতে চান তারা।

রাত তিনটার কিছু পর সংবর্ধনার মঞ্চে পা রাখে আফিদা-ঋতুপর্ণারা। ক্লান্ত ভ্রমণসঙ্গী মেয়েরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বাফুফের আয়োজনে ফুলেল অভ্যর্থনা পান। সেখানে বক্তব্য দিতে উঠে আবেগ ছুঁয়ে যায় ঋতুর কণ্ঠে। তিনি বলেন, ‘আজকের এই অর্জন আমাদের দলীয় প্রচেষ্টার ফল। ফুটবল কোনো ব্যক্তিগত নৈপুণ্যের খেলা নয়। বাংলাদেশের মেয়েরা জানে কঠিন সময়েও লড়াই করতে হয়। আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা কখনো নিরাশ করব না। আমরা শুধু এশিয়ায় নয়, বিশ্বমঞ্চেও বাংলাদেশকে নিয়ে যেতে চাই।’

সফর আর ম্যাচ মিলিয়ে ব্যস্ত দিন শেষে দেশের মাটিতে পা রেখেই সেই রাতেই সংবর্ধনা নিতে হয়েছে দলকে। কারণ, পরদিন ভোরেই ভুটানে লিগ খেলতে যাওয়ার কথা কয়েকজনের। তাই এই মধ্যরাতের আয়োজন।

দলের অধিনায়ক আফঈদা খন্দকারও দিয়েছেন আবেগমাখা বার্তা, ‘এই সাফল্য একদিনে আসেনি। অনেক পরিশ্রম আর সময় লেগেছে। আজকের মুহূর্তটা কখনও ভুলবো না। আমাদের জন্য দোয়া করবেন, যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। শুধু এশিয়া নয়, বিশ্ব ফুটবলেও যেন আমরা দেশের মুখ উজ্জ্বল করতে পারি।’

মেয়েদের এই ইতিহাস গড়ার কৃতিত্ব দিয়েছেন কোচ পিটার বাটলারও, ‘এটা শুধু কঠিন একটা সপ্তাহ নয়, বরং ৯ থেকে ১২ সপ্তাহের কঠোর পরিশ্রমের ফল। আমাদের পথটা সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ ছিল। তবে এই মেয়েরা অসম্ভবকে সম্ভব করেছে।’

সংবর্ধনার আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ দলের সদস্যরা। সবাই একবাক্যে জানিয়েছেন, এই দল আমাদের গর্ব।

আরআর/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এসএসসির ফলাফল ১০ জুলাই

Next Post

ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

Related Posts

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি
স্পোর্টস

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না
জাতীয়

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?
দিনের খবর

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?

Next Post
ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সীমিত সক্ষমতায় চলছে ইস্টার্ন রিফাইনারি মন্ত্রণালয়

ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা দ্বিগুণ হচ্ছে

রাজশাহীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় অদৃশ্য সংকট

রাজশাহীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় অদৃশ্য সংকট

ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET