শেয়ার বিজ ডেস্ক : প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড এর ২৩তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার, ২৫-সেপ্টেম্বর-২০২৫ তারিখে ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোম্পানীর শেয়ার হোল্ডারবৃন্দ ৩১-ডিসেম্বর-২০২৪ তারিখে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ আশেকুর রহমান উক্ত সভায় সভাপতিত্ব করেন। জনাব হুসনে আরা শিখা, এক্সিকিউটিভ ডাইরেক্টর, বাংলাদেশ ব্যাংক এবং প্রশাসক, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান জনাব এস এম জহির উদ্দিন হায়দার এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক জনাব আবদুহু রুহুল মাসীহ, জনাব মোঃ রিয়াজ হাসান, শিরীন আক্তার, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) তুষার কান্তি চাকমা এনডিসি, পিএসসি উক্ত সভায় উপস্থিত ছিলেন। কোম্পানীর পরিচালক ও ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম রবিউল হক, উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ জেড এম আকরামুল হক, উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান জনাব এ এস এম ফিরোজ আলম, উদ্যোক্তা ও সাবেক পরিচালক জনাব নাসির উদ্দিন চৌধুরী, জনাব জুনেদ আহমেদ ও জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী এবং কোম্পানীর উদ্যোক্তা জনাব নিখিল কুমার সাহা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। কোম্পানীর নিরীক্ষক আহমেদ জাকের এন্ড কোং, চার্টার্ড একাউন্ট্যান্টস এর সিনিয়র পার্টনার জনাব একে এম মুহিতুল হক এফসিএ, কোম্পানীর স্বতন্ত্র বিশ্লেষক সুরাইয়া পারভীন এন্ড এসোসিয়েটস-এর পরিচালক জনাব একেএম মুশফিকুর রহমান এফসিএস, কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সচিব এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব সুবাস চন্দ্র মৌলিক এফসিএস এবং ভাইস প্রেসিডেন্ট ও সিএফও সৈয়দ মনির হোসেনসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উক্ত সভায় উপস্থিত ছিলেন। জনাব সুবাস চন্দ্র মৌলিক এফসিএস উক্ত সভাটি পরিচালনা করেন।
এস এস
প্রিন্ট করুন











Discussion about this post