বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দুই এক্সচেঞ্জে সূচক নিম্নমুখী

নতুন সরকারের শপথের দিনেই পুঁজিবাজারে ধস

Share Biz News Share Biz News
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬.১:৫৯ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পুঁজিবাজারে হঠাৎ জোয়ার লেনদেনও চাঙা
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজার নতুন সরকার এলে ভালো হবেÑবিনিয়োগকারীদের এমন তীব্র আকাক্সক্ষা থাকলেও নতুন সরকারের শপথ গ্রহণের দিনে দেখা গেল উল্টো চিত্র। গতকাল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। নির্বাচনের পর টানা উত্থানের ধারার পর এদিন বিনিয়োগকারীদের বড় অংশ শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ায় বাজারে চাপ তৈরি হয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গতকাল বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। তবে আশা থাকলেও রাজনৈতিক অনিশ্চয়তা কাটার দিনে বাজারে ইতিবাচক সাড়া মিলেনি। বরং গত দুই সপ্তাহের উল্লেখযোগ্য ঊর্ধ্বগতির পর বিনিয়োগকারীদের ‘প্রফিট টেকিং’-এর প্রবণতা সূচককে নিচের দিকে ঠেলে দেয়।

ডিএসইতে দিনের শুরুতে সূচক কিছুটা বাড়লেও অল্প সময়ের মধ্যেই তা নিম্নমুখী হয়। লেনদেন চলাকালে একাধিকবার সূচকের ওঠানামা দেখা গেলেও শেষ পর্যন্ত পতনই স্থায়ী হয়। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৫৭০ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক কমে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস৩০ নেমে আসে ২ হাজার ১২৬ পয়েন্টে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির। লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় কিছুটা কম।

অন্যদিকে সিএসইতেও সূচক পতন হয়েছে, যদিও লেনদেন বেড়েছে। সিএসসিএক্স সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৯ হাজার ৫২৬ পয়েন্টে নামে। সার্বিক সূচক সিএএসপিআই কমে দাঁড়ায় ১৫ হাজার ৫১৩ পয়েন্টে। সিএসইতে ২৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়; এর মধ্যে ৯৪টির দাম বাড়ে, ১১০টির কমে এবং ২৭টি অপরিবর্তিত থাকে। লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২১ কোটি ৯ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় বেশি।

লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা, এসিআই, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংকসহ কয়েকটি বড় মূলধনি কোম্পানি। দর বৃদ্ধির তালিকায় ছিল এবি ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল ও প্রিমিয়ার ব্যাংক। অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল বে-লিজিং, ফনিক্স ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স ও সাইফ পাওয়ার।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ডিএসইএক্স সূচক এক দিনেই ২০০ পয়েন্টের বেশি বেড়ে ৫ হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়েছিল এবং সিএএসপিআই সূচকও বড় উত্থান দেখেছিল। সেই তুলনায় সরকার গঠনের দিন বাজারে সংশোধন প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। রাজনৈতিক অধ্যায় শেষ হলেও সামনের অর্থনৈতিক নীতিনির্ধারণ ও সংস্কার কর্মসূচি নিয়ে বিনিয়োগকারীরা আরও স্পষ্ট বার্তা প্রত্যাশা করছেন। সেই দিকনির্দেশনা না পাওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

৫০ মন্ত্রীর ৪১ জনই নবীন

Next Post

এলপি গ্যাসে কমলো ভ্যাট ও শুল্ক

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

সম্পাদকীয়

ক্রীড়াঙ্গনে বাধা পেরিয়ে বিশ্বজয় বাংলাদেশের অদম্য নারীদের

সম্পাদকীয়

লিগ্যাল এইড হয়ে উঠেছে অসহায়দের ভরসাস্থল

Next Post

এলপি গ্যাসে কমলো ভ্যাট ও শুল্ক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যায়বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : প্রধানমন্ত্রী

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

পারমাণবিক যুগে বাংলাদেশ

পারমাণবিক যুগে বাংলাদেশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET