শেয়ার বিজ ডেস্ক: স্মার্টফোন বাজারে প্রতিযোগিতার মূল আলোচনায় সাধারণত থাকে স্পেসিফিকেশন, ক্যামেরা ও পারফরম্যান্স। তবে ব্যবহারকারীর দীর্ঘমেয়াদি অভিজ্ঞতায় ওয়ারেন্টি সুবিধাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বাস্তবতাকে সামনে রেখে নতুন উদ্যোগ নিয়েছে হেলিও মোবাইল।
ব্র্যান্ডটি তাদের সব স্মার্টফোনের জন্য ১৫ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি সুবিধা চালু করেছে। বাজারে যেখানে সাধারণত ১২ মাসের ওয়ারেন্টি প্রচলিত, সেখানে অতিরিক্ত তিন মাসের এই সুবিধা ব্যবহারকারীদের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে।
বিশেষজ্ঞদের মতে, এক বছরের পর অনেক ডিভাইসে ব্যাটারি দুর্বল হওয়া, চার্জিং পোর্টের সমস্যা বা ডিসপ্লেতে ছোটখাটো ত্রুটির মতো ইস্যু দেখা দিতে পারে। এই অতিরিক্ত ওয়ারেন্টি সময়সীমা এসব পোস্ট-ওয়ারেন্টি ঝুঁকি আংশিকভাবে কভার করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই সুবিধা হেলিওর সব মডেলের জন্য সমানভাবে প্রযোজ্য—এন্ট্রি-লেভেল থেকে প্রিমিয়াম ডিভাইস পর্যন্ত সব স্মার্টফোনেই একই ওয়ারেন্টি কাভারেজ থাকবে।
ব্র্যান্ড সংশ্লিষ্টদের মতে, বিশ্ববাজারে মোবাইল কম্পোনেন্টের দাম বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের জন্য ঘন ঘন নতুন ফোন কেনা কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা ও বিক্রয়োত্তর সেবা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হেলিও মোবাইলের পক্ষ থেকে এই উদ্যোগকে ‘কাস্টমার এক্সপেরিয়েন্স উন্নয়ন’ এবং প্রোডাক্ট কনফিডেন্স বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।
বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; কাজ, বিনোদন ও আয়ের সঙ্গেও এটি সরাসরি যুক্ত। ফলে ডিভাইসের নির্ভরযোগ্যতা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে হেলিওর ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা বিশেষ করে মধ্যম বাজেটের ক্রেতাদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রিন্ট করুন











Discussion about this post