রবিবার, ৩ মে, ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩ | ১৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন, গাজীপুরে সরাসরি সম্প্রচার

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ২ মে ২০২৬.৭:১৩ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন, গাজীপুরে সরাসরি সম্প্রচার
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

মুক্তা বেগম, গাজীপুর : সিলেট জেলা স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির আজ শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় ও গাজীপুরেও উদ্বোধন করা হয়। যা সেখানে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহীদ বরকত স্টেডিয়াম পরিণত হয় ক্রীড়া ও জনসমাগমের কেন্দ্রবিন্দুতে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক দর্শকের অংশগ্রহণে পুরো মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহাম্মদ হোসেন ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিশু-কিশোরদের মেধা, মনন ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে।

গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদ উজ্জামান, বশির আহমেদ বাচ্চু, অ্যাডভোকেট আব্দুস সালাম, আ ক ম মোফাজ্জল হোসেন, হান্নান মিয়া হান্নু, মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, যুবদল নেতা ফরহাজ বিন প্রবালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সিলেট থেকে উদ্বোধন এবং গাজীপুরে সরাসরি সম্প্রচারের এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত ক্রীড়া উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়া সংস্কৃতিকে আরও সুসংগঠিত করবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জিয়া পরিষদের নামে দোকান খোলা হোক, চাই না: ফখরুল

Next Post

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

Related Posts

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি কাউসার
সারা বাংলা

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি কাউসার

অভিযোগ, রিট ও পুনর্বহাল চেষ্টায় প্রশাসনিক অস্বস্তি
সারা বাংলা

অভিযোগ, রিট ও পুনর্বহাল চেষ্টায় প্রশাসনিক অস্বস্তি

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

Next Post
ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পোশাক খাতে পডকাস্ট সিরিজের যাত্রা শুরু

চাপের মুখে তৈরি পোশাক খাত বাড়ছে ক্রয়াদেশ কমার ঝুঁকি

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

পীরগঞ্জে আঙুরের বাগান বদলাচ্ছে অর্থনীতির চিত্র

পীরগঞ্জে আঙুরের বাগান বদলাচ্ছে অর্থনীতির চিত্র

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET