শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২ | ১৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষায় সহায়তায় স্কলারশিপ চালু করল ব্র্যাক ব্যাংক

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ৭ জানুয়ারি ২০২৬.৭:৪৪ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষায় সহায়তায় স্কলারশিপ চালু করল ব্র্যাক ব্যাংক
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: প্রাতিষ্ঠানিক অন্তর্ভুক্তি, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষায় সহায়তার জন্য একটি বিশেষ স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে ব্র্যাক ব্যাংক।

এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ব্যাংকের কর্মীরা তাঁদের প্রতিবন্ধী সন্তানদের শিক্ষার জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন। অভ্যন্তরীণ জরিপের মাধ্যমে সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানদের তথ্য সংগ্রহ এবং তাঁদের প্রয়োজন নিরূপণ করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্কলারশিপটি ব্র্যাক ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) বা সামাজিক দায়িত্বশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর লক্ষ্য হলো প্রতিষ্ঠানের ভেতরে ও বৃহত্তর সমাজে অর্থবহ ও দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি করা। সহকর্মীদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি একটি ন্যায়সঙ্গত ও সহমর্মী কর্মপরিবেশ গড়ে তুলতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি।

এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্র্যাক ব্যাংক দৃঢ়ভাবে বিশ্বাস করে, অন্তর্ভুক্তি কেবল আলোচনার বিষয় নয়—এটি বাস্তবে চর্চা করতে হয়। এই স্কলারশিপ আমাদের সহকর্মীদের প্রতিবন্ধী শিশুদের শিক্ষার পথকে কিছুটা হলেও সহজ করবে এবং প্রতিদিন নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সহকর্মীদের পাশে দাঁড়াতে সহায়তা করবে। একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব শুধু মুনাফার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আমরা এমন একটি কর্মক্ষেত্র ও সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সবাই সমান সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারে।’

স্কলারশিপপ্রাপ্ত এক সন্তানের অভিভাবক তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘ব্র্যাক ব্যাংক আমাকে কেবল একজন কর্মী হিসেবে নয়, বরং ব্র্যাক ব্যাংক পরিবারের একজন সদস্য হিসেবে মূল্যায়ন করেছে। সত্যি বলতে, আমি কখনোই কর্মস্থল থেকে এমন সহায়তা প্রত্যাশা করিনি। পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত চ্যালেঞ্জ সামলানো আমার নিত্যদিনের বাস্তবতা। তবুও, ব্র্যাক ব্যাংক আমার না বলা প্রয়োজনটি উপলব্ধি করে আমাদের মতো অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে। একজন কর্মী হিসেবে আমি সত্যিই গর্বিত ও সম্মানিত বোধ করছি।’

এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে সামাজিক দায়িত্বশীলতাকে আরও গভীরভাবে সংযুক্ত করার প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যাংকটির কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে সহমর্মিতা, ন্যায্যতা ও মানবিকতা।

একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক তাদের সিএসআর উদ্যোগগুলো এমনভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করে সবাই নিজ নিজ পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটিয়ে একটি অর্থবহ জীবন যাপনের সুযোগ পান।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইউরোমানির স্বীকৃতিতে বাংলাদেশের সেরা ট্রানজেকশন ব্যাংক এইচএসবিসি

Next Post

এমিরেটস স্কাইকার্গোর প্রায় ৮০ শতাংশ শিপমেন্ট বুকিং ডিজিটাল প্ল্যাটফর্মে

Related Posts

পাট বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে
অর্থ ও বাণিজ্য

পাট বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে

আইসিবি কর্মকর্তাদের তালিকা মন্ত্রণালয়ে
অর্থ ও বাণিজ্য

আইসিবি কর্মকর্তাদের তালিকা মন্ত্রণালয়ে

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইওকে অপসারণ
অর্থ ও বাণিজ্য

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইওকে অপসারণ

Next Post
এমিরেটস স্কাইকার্গোর প্রায় ৮০ শতাংশ শিপমেন্ট বুকিং ডিজিটাল প্ল্যাটফর্মে

এমিরেটস স্কাইকার্গোর প্রায় ৮০ শতাংশ শিপমেন্ট বুকিং ডিজিটাল প্ল্যাটফর্মে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET