রূপালী ব্যাংক পিএলসি’র নারীকর্মীদের প্রতিহয়রানি ও বৈষম্য মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে গঠিত কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।
কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক গুলেজান্নাত এবং পিআরএডব্লিউজিটু প্রিভেন্টজিবিভি’র প্রজেক্ট ডিরেক্টর জেসমিন আরা। এ ছাড়া ব্যাংকের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ এবং ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঋণপ্রশাসন, শৃঙ্খলা ও আপিল এবং ভিজিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স সহ সংশ্লিষ্ট বিভাগের নারী উপমহাব্যবস্থাপকগণ সভায় অংশগ্রহণ করেন।
কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে সভাটি সঞ্চালনায় ছিলেন পরিকল্পনা ও গবেষণা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ফয়সল আহমদ। বিজ্ঞপ্তি
প্রিন্ট করুন






Discussion about this post