বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’এ টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক।
বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত, নিরাপদ ও সহজলভ্য রেমিট্যান্স সেবা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ব্র্যাক ব্যাংককে এই সম্মাননা প্রদান করা হয়। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে ২.২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ইনওয়ার্ড রেমিট্যান্স প্রসেসকরে। এই সাফল্য দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারে ব্যাংকটির ক্রমবর্ধমান প্রচেষ্টার প্রতিফলন। ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬Ñব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে ব্র্যাক ব্যাংককে এই সম্মাননা প্রদান করে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি।
১২ এপ্রিল ২০২৬ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি, ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এ সম্মাননা তুলে দেন। বিজ্ঞপ্তি
প্রিন্ট করুন






Discussion about this post