বুধবার, ১৩ মে, ২০২৬
২৯ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নিন

Share Biz News Share Biz News
রবিবার, ১০ মে ২০২৬.১২:২৮ পূর্বাহ্ণ
বিভাগ - সম্পাদকীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা দীর্ঘদিনের সংকট। এই সংকট নিরসনে কার্যকর সংস্কার, কঠোর জবাবদিহি এবং আইনি পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বারবার ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হচ্ছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১০ বছরে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, সরকারের এ সিদ্ধান্ত কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে অতীত অভিজ্ঞতায় বলা যায়, এ ধরনের সিদ্ধান্ত ব্যাংক খাতের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের বড় একটি অংশ এখন খেলাপিতে পরিণত হয়েছে। এ বাস্তবতায় খেলাপিদের প্রতি নমনীয়তা দেখানো মানে নিয়মিত ঋণ পরিশোধকারীদের প্রতি অন্যায় করা। যারা সময়মতো ঋণ শোধ করেন, তারা কোনো বিশেষ সুবিধা পান না; অথচ বছরের পর বছর ঋণ না দেওয়া প্রভাবশালী গ্রাহকরা বারবার ছাড় পেয়ে যান। এতে সৎ গ্রাহকদের মাঝে হতাশা তৈরি হয় এবং ঋণ শৃঙ্খলা ভেঙে পড়ে।
এ ধরনের পুনঃতফসিল নীতির আরেকটি বড় সমস্যা হলোÑ এতে প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়াল করা যায়। কাগজে-কলমে খেলাপি ঋণ কম দেখানো সম্ভব হলেও বাস্তবে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ভালো হয় না। বরং দুর্বল ঋণ হিসাবকে সাময়িকভাবে নিয়মিত দেখিয়ে সমস্যা দীর্ঘায়িত করা হয়। এর ফলে ব্যাংকের ব্যালেন্স শিট দুর্বল হয়, নতুন ঋণ বিতরণ কমে যায় এবং উৎপাদনশীল খাতে অর্থপ্রবাহ বাধাগ্রস্ত হয়। আরও উদ্বেগের বিষয় হলো, নতুন নির্দেশনায় পূর্বে বিশেষ সুবিধা পাওয়া কিছু প্রতিষ্ঠানকে আবারও নতুন ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ পুরোনো দায় পরিশোধ না করেও নতুন ঋণ নেওয়ার পথ খুলে দেওয়া হয়েছে। এটি নৈতিক ঝুঁকি বাড়াবে এবং ভবিষ্যতে আরও বেশি ঋণখেলাপিকে উৎসাহিত করবে।
ঋণখেলাপি সমস্যা সমাধানে প্রয়োজন ছিল শক্তিশালী ঋণ পুনরুদ্ধার ব্যবস্থা, দ্রুত বিচার, আর্থঋণ আদালতের সংস্কার, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন এবং দায়ী পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা। কিন্তু এসব কাঠামোগত সংস্কারের বদলে সহজ পথ হিসেবে বারবার ছাড় দেওয়া হচ্ছে। ব্যাংক খাত একটি দেশের অর্থনীতির রক্তসঞ্চালন ব্যবস্থা। এই খাত দুর্বল হলে শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থানÑসবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। তাই খেলাপিদের প্রশ্রয় দিয়ে নয়, বরং সুশাসন, স্বচ্ছতা ও কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে ব্যাংক খাতকে রক্ষা করতে হবে। খেলাপি ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নবগঠিত সরকার অনেক অব্যবস্থাপনাই উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সেগুলোর কোনটি টেনে নেবে আর কোনটি ঝেড়ে ফেলবে, সে সিদ্ধান্ত সরকারের। কাজেই খেলাপি ঋণ আদায়ে সরকারকে যুগোপযোগী ও কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে আরও গভীর আর্থিক সংকটের মুখে পড়তে পারে দেশ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিক্ষাব্যবস্থার যুগোপযোগী সংস্কারে গড়ে উঠতে পারে দক্ষতাভিত্তিক ও মানবিক বাংলাদেশ

Next Post

দেশের সমাজ, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম

Related Posts

সম্পাদকীয়

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও চ্যাটজিপিটির নতুন সংস্করণ

সম্পাদকীয়

ফুটপাতে বিপন্ন শৈশব: রাষ্ট্রের দায়িত্ব ও আমাদের করণীয়

সম্পাদকীয়

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোরতার বিকল্প নেই

Next Post

দেশের সমাজ, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থিতিশীল পরিবেশ ছাড়া উন্নয়ন টেকসই হবে না

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

টানা দরপতনের পর ডিএসইতে হাজার কোটির লেনদেন

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালের কারসাজি তদন্তে বিএসইসি

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET