বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
১ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জব্দ করা সুপারট্যাংকার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে

Share Biz News Share Biz News
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : চলতি জানুয়ারি মাসে জব্দ করা একটি তেলবাহী ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম। গত নভেম্বর মাস থেকে অভিযান চালিয়ে এ পর্যন্ত ভেনেজুয়েলার মোট সাতটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্টগার্ড।

সর্বশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে এমটি সোফিয়া নামের একটি সুপারট্যাংকার জব্দ করে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড। সুপারট্যাংকার এই জাহাজটির প্রকৃত মালিক পানামা হলেও সেটি লিজ নিয়েছিল ভেনেজুয়েলা। সেটিই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তবে কী কারণে সেটি ফেরত দেওয়া হচ্ছে এবং বাকি ট্যাংকার জাহাজগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র কী পরিকল্পনা নিয়েছে, সে ব্যাপারে কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। মার্কিন কোস্টগার্ড বাহিনীর পক্ষ থেকেও এ ইস্যুতে কিছু জানা যায়নি।

ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে তারাও নীরব ছিলেন। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন সেনারা। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

প্রেসিডেন্ট মাদুরো এবং সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, এখন থেকে ভেনেজুয়েলার তেলসম্পদের সার্বিক এবং সর্বময় নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের তিন দিন পর ৭ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমা থেকে এমটি সোফিয়াকে জব্দ করে মার্কিন কোস্টগার্ড ও নৌবাহিনী। সুপারট্যাংকার জাহাজটি জব্দ করার সময় সেটি অপরিশোধিত তেলে পরিপূর্ণ ছিল। তবে জাহাজটির পাশাপাশি সেই তেলও ফেরত দেওয়া হবে কি না, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অস্ট্রেলিয়ার ডারউইন বন্দর নিয়ে চীনের সতর্কবার্তা

Next Post

ভিয়েতনামের সঙ্গে ইইউ’র সম্পর্ক নতুন উচ্চতায়

Related Posts

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স
সারা বাংলা

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

সম্পাদকীয়

বাংলা নববর্ষ বাঙালির আত্মপরিচয়ের প্রকাশ

সম্পাদকীয়

বৈশাখী হাওয়ায় শেকড়ের ঘ্রাণ

Next Post

ভিয়েতনামের সঙ্গে ইইউ’র সম্পর্ক নতুন উচ্চতায়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

সব জেনেও নিশ্চুপ বিএসইসি

সব জেনেও নিশ্চুপ বিএসইসি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET