ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন সাবসিডিয়ারি কোম্পানির উদ্যোগে সিলেট শাখার বিনিয়োগকারী ও সুধীজনের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। আইসিবি’র সিলেট শাখার শাখা প্রধান মো. সোহেল আহমদের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং বিশেষ অতিথি ছিলেন আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা। সভায় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
প্রিন্ট করুন











Discussion about this post