শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সুপারিশের পরও নিয়োগ পাননি ৩৩০ পুলিশ কর্মকর্তা

Share Biz News Share Biz News
সোমবার, ৬ অক্টোবর ২০২৫.১:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
282
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে চাকরিচ্যুত ৭৫৭ পুলিশ কর্মকর্তার ৩৩০ জন এখনও এই চাকরির আশায় বুক বেঁধে আছেন। প্রায় ১৭ বছর পর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার এবং চাকরিতে যোগদানের আবেদন করেছেন তারা।

আবেদন যাচাই-বাছাই করে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সুপারিশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তরে বিবেচনার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। গত মে মাসে সুপারিশের ফাইলটি পাঠানো হলেও অজ্ঞাত কারণে তা আটকে আছে।  এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ডা. বাহারুল আলম ওই ফাইলটি তার কাছে নেই বলে জানান এবং এ বিষয়ে তার কিছু জানা নেই মন্তব্য করেন।

নিয়োগবঞ্চিত জাহাঙ্গীর আলম শেয়ার বিজকে বলেন, ২০০৬ সালে ক্যাডেট এসআইয়ে (নিরস্ত্র) ২৫০টি পদের বিপরীতে ৫৩৬ জনকে এবং পুলিশ সার্জেন্ট পদে ১১৮টি পদের বিপরীতে ২২১ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। প্রার্থীদের লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পুলিশ

ভেরিফেকেশন চলমান থাকা অবস্থায় এসবি একটি রিপোর্ট দেয়। ওই রিপোর্টের ভিত্তিতে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ নিয়োগ বাতিলের নোটিস অনুমোদন করে এ প্রক্রিয়া বাতিল করে দেন।

চাকরি ফিরে পেতে হাইকোর্টে রিট করা হলে সে সময় হাইকোর্ট একযোগে ১৯টি রিট ডিসচার্জ করে দেন। এরপর আওয়ামী লীগ সরকারের সময়ে নানাভাবে চেষ্টা করেও চাকরি ফেরত পাননি নিয়োগবঞ্চিতরা। উল্টো হয়রানির শিকার হয়েছেন অনেকে।

তার অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে নিয়োগবঞ্চিতরা তাদের দাবি উত্থাপন করতে পারেননি। তাদের পক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। কয়েকবার দাবি নিয়ে রাজপথে নামার চেষ্টা করলেও পুলিশ বাধা দিয়েছে এবং গ্রেপ্তার করেছে। এ দীর্ঘ সময়ে অনেকের বয়সসীমা অতিক্রম করেছেন। কেউ কেউ মারাও গেছেন। অনেকে ওষুধ কোম্পানি, গার্মেন্ট ও অন্যান্য কাজে যোগ দিয়ে জীবিকা নির্বাহ করেছেন। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর তারা নতুন করে আশা দেখতে শুরু করেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবন, সচিবালয় ও পুলিশ সদর দপ্তরে স্মারকলিপি জমা দেন।

নিয়োগবঞ্চিত সুজন চৌধুরী বলেন, আমরা গত বছরের নভেম্বরে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করি। সেই আবেদন বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ যাচাই-বাছাই করে বিস্তারিত মতামতের জন্য পাঠায় পুলিশ সদর দপ্তরে। এর পরিপ্রেক্ষিতে মতামত দেয় পুলিশ সদর দপ্তর। মেডিকেল বোর্ডের সনদ নেওয়া এবং এসআই বা সার্জেন্ট পদে বয়স ও বিবাহের শর্ত শিথিলের বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বলে জানায়। এরপর জানুয়ারিতে বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি পূর্ণাঙ্গ সুপারিশ দেওয়ার জন্য অতিরিক্ত সচিবকে (পুলিশ ও এনটিএমসি) আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করে দেয় জননিরাপত্তা বিভাগ।

জানা যায়, ছয় সদস্যের কমিটি তিনটি সুপারিশ করে। এর মধ্যে বিশেষ ব্যাচ বিবেচনা করে আবেদনের সমান-সংখ্যক পদ অ্যাডহক ভিত্তিতে সৃষ্টি করা এবং তাদের ট্রেনিং ও মেডিকেল বোর্ডে সফলভাবে উত্তীর্ণ হওয়ার শর্তে মতামত দেয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডিজিটাল মুদ্রা চালুর আগ্রহ কেন্দ্রীয় ব্যাংকের

Next Post

ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস

Related Posts

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত
জাতীয়

গুলশান-২ ফ্ল্যাট ইস্যু: টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে শুনানি নির্ধারিত

ইআরএল উৎপাদন কমলেও সরবরাহে ধাক্কা নেই: জ্বালানি বিভাগ
অর্থ ও বাণিজ্য

ইআরএল উৎপাদন কমলেও সরবরাহে ধাক্কা নেই: জ্বালানি বিভাগ

প্রথম পাতা

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার বাড়বে দেশের প্রবাসী আয়

Next Post
ঢাকায় এসেছেন  যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস

ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সীমিত সক্ষমতায় চলছে ইস্টার্ন রিফাইনারি মন্ত্রণালয়

ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা দ্বিগুণ হচ্ছে

রাজশাহীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় অদৃশ্য সংকট

রাজশাহীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় অদৃশ্য সংকট

ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET