বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
১ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ই-ভ্যাট সেবা সাময়িক বন্ধ

যুক্ত হচ্ছে নতুন ফিচার

Share Biz News Share Biz News
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬.১:৪১ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ই-ভ্যাট সেবা কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেবার মানোন্নয়নে গতকাল বৃহস্পতিবার বেলা ২টা থেকে এটি বন্ধ রয়েছে। মানোন্নয়ন শেষে আজ শুক্রবার রাত ৮টার পর থেকে চালু হবে এই সেবা।

এনবিআরের চিঠিতে বলা হয়, ফাংশনগুলোর আপগ্রেডেশন-সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে ২৯ জানুয়ারি বেলা ২টা থেকে ৩০ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস বন্ধ থাকবে। ওই সময়ের পর পুনরায় ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস যথারীতি চালু থাকবে।

এনবিআর জানায়, ভ্যাট ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও কার্যকর করতে ই-ভ্যাট সিস্টেমে একাধিক নতুন ফিচার ও ফাংশন সংযোজন এবং বিদ্যমান মডিউলগুলোর উন্নয়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে নতুনভাবে ডেভেলপ করা হচ্ছে।

মূসক ৬.১০ ফর্মে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এতে সেমি-অ্যানুয়াল রিটার্ন ফর্ম নির্বাচন, সাব-ফর্মে এক্সেল ফাইলের মাধ্যমে ডেটা আপলোড এবং ক্রয়-সংক্রান্ত সাব-ফর্মে নির্ধারিত কর মেয়াদের সর্বোচ্চ পাঁচ মাস আগের তারিখ ইনপুট দেওয়ার সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়া ওবি ডেটা এন্ট্রি ফাংশনালিটিতে এক্সেল ফাইল

ব্যবহার করে  ডেটা আপলোডের সুযোগ রাখা হয়েছে এবং অনুমোদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। সফলভাবে ডেটা সাবমিশন বা আপলোড হলে স্বয়ংক্রিয়ভাবে একটি কেস আইডি তৈরি হবে।

আপগ্রেডেশনের আওতায় মাস্টার ডেটা লিস্ট ফাংশনালিটিতেও পরিবর্তন আনা হয়েছে; যেখানে ‘ফুল ভ্যাট অফিস নেইম’ নামে একটি নতুন ফিল্ড যুক্ত করা হয়েছে, যেন সংশ্লিষ্ট ভ্যাট অফিসের পূর্ণাঙ্গ তথ্য লোড করা যায়।

এদিকে মূসক ৯.১ ও মূসক ৯.২ এমসিএফর ক্ষেত্রেও হালনাগাদ আনা হয়েছে। ডকুমেন্ট তালিকায় ‘অন্যান্য তথ্যাদি’ যুক্ত করা হয়েছে, যা নির্দিষ্ট ক্ষেত্রে বাধ্যতামূলক হবে। পাশাপাশি ইমেইল ও নোটিফিকেশন পাঠানোর সময় ব্যবহারকারীর আইডির সঙ্গে সংশ্লিষ্ট ডিডিওর ভূমিকা যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময় শেষে ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গ্যাস সংকটে অনেকেই বাসা ছেড়ে যাচ্ছেন

Next Post

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস

Related Posts

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স
সারা বাংলা

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

সম্পাদকীয়

বাংলা নববর্ষ বাঙালির আত্মপরিচয়ের প্রকাশ

সম্পাদকীয়

বৈশাখী হাওয়ায় শেকড়ের ঘ্রাণ

Next Post

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

সব জেনেও নিশ্চুপ বিএসইসি

সব জেনেও নিশ্চুপ বিএসইসি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET